ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

লাদেনের মতো খালেদা : মতিয়া চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬
  • ৪৫৯ বার

আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মতো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। তিনি বলেছেন, বিএনপি নেত্রী দেশের নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন।

মতিয়া চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় গ্রেনেড মেরে মানুষ হত্যা করে, আর ক্ষমতায় না থাকার সময় পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া লেডি লাদেন। বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে বসে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংস করে আর বেগম খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে বসে পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছেন।

৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে

দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপি এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বেগম মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমেছে। তার মুক্তির জন্য সাতদিনের মধ্যে ২৫ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসেন বলেই নিজের জীবনকে তুচ্ছ করে তারা রাজপথে নেমে এসেছিল। দেশের জনগণের ওপর অত্যাচার করায় বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণ তো দূরের কথা তার দলের নেতাকর্মীরাও রাস্তায় নামেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

লাদেনের মতো খালেদা : মতিয়া চৌধুরী

আপডেট টাইম : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬