ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লিবীয় উপকূলে ভেসে এলো ২৭ অভিবাসন প্রত্যাশীর লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে এক শিশু ও দুই নারীসহ ২৭ জনের মরদেহ ভেসে এসেছে। ভূমধ্যসগার পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌযানডুবিতে তাদের মৃতু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটির লিবিয়া শাখার কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যার দিকে লিবিয়ার উপকূলীয় শহর খোমসের সৈকতের দুটি পৃথক স্থানে পড়ে ছিল এই লাশগুলো। রাজধানী ত্রিপোলি থেকে খোমসের দূরত্ব ৯০ কিলোমিটার (৫৫ মাইল)।

লিবিয়ার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সৈকতে এক সারিতে ব্যগবিন্দ অবস্থায় পড়ে আছে লাশগুলো।

ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়ার অপর তীরেই ইউরোপ। মানবপাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। প্রতিকূল এই যাত্রাপথে দুর্ঘটনাও খুবই সাধারণ ব্যপার। জাতিসংঘের অভিবাসন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালে সমুদ্রপথে নৌযানডুবিতে মৃত্যু হয়েছে প্রায় ১৫ শ’ অভিবাসন প্রত্যাশীর।

সমুদ্রের বৈরী আবহাওয়ার পাশাপাশি ত্রুটিযুক্ত নৌযান ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেও ঘটে দুর্ঘটনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লিবীয় উপকূলে ভেসে এলো ২৭ অভিবাসন প্রত্যাশীর লাশ

আপডেট টাইম : ০৭:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১