ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গ্রিসের সাবেক প্রেসিডেন্ট কারোলোস পাপুলিয়াস মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রিসের সাবেক প্রেসিডেন্ট কারোলোস পাপুলিয়াস মারা গেছেন। তিনি ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার ৯২ বছর বয়সী কারোলোসের মৃত্যু হয়েছে বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।

১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কারোলোস। এর আগে ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি সমাজতান্ত্রিক পাসক পার্টির শীর্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাসোক পার্টির প্রয়াত নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী আন্দ্রেয়াস পাপানড্রেয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন কারোলোস।

এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট কারোলোসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গ্রিসের বর্তমান প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপাউলো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি দখলদারিত্ব এবং ১৯৬৭ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালনের জন্য কারোলোসের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপাউলো বলেন, জাতীয় প্রতিরোধ এবং স্বৈরাচার বিরোধী সংগ্রামে তার অংশগ্রহণ  স্বাধীনতা ও ন্যায়ের আদর্শের প্রতি তার অবিরাম নিষ্ঠাকে প্রতিফলিত করেছে। তিনি তার সারাজীবন এসব কর্মকাণ্ডের পেছনেই ব্যয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গ্রিসের সাবেক প্রেসিডেন্ট কারোলোস পাপুলিয়াস মারা গেছেন

আপডেট টাইম : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১