ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ৪৬৭ বার

এখন থেকে পুলিশের গাড়ি অথবা পুলিশ সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত কোনো গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার ব্যবহার করা যাবে না। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশ এ নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি রাজধানীতে সংঘবদ্ধ অপরাধী চক্র ব্যক্তিগত, চোরাই বা ছিনতাই করা গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার ব্যবহার করছে। এছাড়া অনেক অপরাধী পুলিশ বা র‍্যাব পরিচয়ে ডাকাতি, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ নির্বিঘ্নে করে যাচ্ছে।

পুলিশ বা ডিএমপির স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিচ্ছে তারা। ফলে অনেক সময় সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। এ ধরনের অপরাধী শনাক্তে বেগ পেতে হচ্ছে পুলিশকেও। এসব ঘটনা প্রতিরোধে ডিএমপি কমিশনারের আদেশে বলা হয়, রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ডিএমপির পরিবহন পুলের সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার ব্যবহার করে চলাফেরা করতে দেখা যায়।

সম্প্রতি রাজধানীতে সংঘটিত বেশ বিছু অপরাধে এরূপ স্টিকারযুক্ত গাড়ির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ফলে একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে অপরাধীরা এরূপ অভিনব পন্থা অবলম্বন করে অপরাধ সংঘটনে উৎসাহী হয়ে উঠছে। ফলে রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহৃত সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে অস্থায়ীভাবে কাগজ বা বোর্ডের ওপর পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার ব্যবহার ও প্রদর্শন করা যাবে না।

অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগের উপ-কমিশনারদের স্ব স্ব অধিক্ষেত্রে পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার সংবলিত গাড়িতে চলাচলকারী পুলিশ কর্মকর্তা, সদস্য বা চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজধানীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপ কমিশনার (ডিসি) ও অন্যান্য ইউনিটের প্রধানদের কাছে আদেশের অনুলিপি পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার নিষিদ্ধ

আপডেট টাইম : ১১:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬