ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এক ব্যবসায়ীর বাড়ির আলমারিতে ১৫০ কোটি টাকার উদ্ধার করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কানপুরে পীযূষ জৈন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ কোটির নোট উদ্ধার করেছে দেশটির আয়কর বিভাগ। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানে। খবর আনন্দবাজারের।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, আয়কর বিভাগের কর্মকর্তারা প্রথমে পীযূষের বাড়িতে অভিযান চালান। সেখানেই উদ্ধার হয় ১৫০ কোটির নোট। পীযূষের সুগন্ধী দ্রব্যের ব্যবসা। সেই সঙ্গে তার কোল্ড স্টোর, পেট্রল পাম্পেরও ব্যবসা রয়েছে। মুম্বাইয়ে একটি শোরুমের মালিক তিনি।

কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।

আরেকটি ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। নোট রাখা হয়েছে ছোট ছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে যে বাক্সের মুখ বন্ধ করা।

আয়কর দপ্তর সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি। কানপুরের সঙ্গে মুম্বাইয়েও পীযূষের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর বিভাগের কর্মকর্তারা এ অভিযান চালান। কর্মকর্তারা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া বিল দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়া সংস্থার নামেও বিল তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়া বিল পাওয়া গেছে বলে অভিযোগ পীযূষের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এক ব্যবসায়ীর বাড়ির আলমারিতে ১৫০ কোটি টাকার উদ্ধার করেছে

আপডেট টাইম : ০৫:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১