ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতের পাঞ্জাবে আদালতে ভয়াবহ বিস্ফোরণ ২ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছে। ওই ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটে আদালতের তৃতীয় তলার একটি শৌচালয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এতে শৌচালয়ের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশের বিভিন্ন কক্ষের কাচ ভেঙে পড়েছে।

বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলছিল। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে দমকলের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে জেলা কমিশনারের অফিসের কাছেই অবস্থিত জেলা আদালত। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি পাঞ্জাব পুলিশকে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতের পাঞ্জাবে আদালতে ভয়াবহ বিস্ফোরণ ২ জন নিহত

আপডেট টাইম : ০৪:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১