ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত সোয়া ২ লাখ, বিশ্বে আরও ৭ হাজার মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে আবারও উদ্বেগজনক হারে বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। বিশেষত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে সংক্রমণ ছড়াচ্ছে ভয়াবহ মাত্রায়। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে দৈনিক মৃত্যু বাড়ার পাশাপাশি উল্লেখযোগ্য হারে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। এসময়ে যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় সোয়া দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দেড় হাজারেরও বেশি।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আট লাখ ৬৭ হাজার ২১৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন সাত হাজার ১৮০ জন। আগের দিন সাত লাখ ৪১ হাজার ৪৯০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গিয়েছিল সাত হাজার ৮১ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৬৬ জনে। অন্যদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৯২ হাজার ৭০২ জনে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় উপরের সারিতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ফ্রান্সের মতো দেশগুলো।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২৪ হাজার ৭৫০ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ৫২৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৫ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৮৮৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৯১৮ জনের।

যুক্তরাষ্ট্রের পরেই দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ২৬৪ জন আক্রান্ত ও মারা গেছেন ১ হাজার ২০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৯২ হাজার ৯৮৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৬৯ জন।

সম্প্রতি ব্যাপক হারে সংক্রমণ বেড়ে যাওয়া যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ লাখ ৬ হাজার ১২২ জন এবং মারা গেছেন ১৪০ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৪৭৩ জন আক্রান্ত এবং ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে আক্রান্ত হন ৮৪ হাজার ২৭২ জন এবং মারা যান ১৭০ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮৫৮ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৪৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত ৬৯ লাখ ১৫ হাজার ৩৫৩ জন আক্রান্ত এবং ১ লাখ ১০ হাজার ২৩৪ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে আক্রান্ত ৬ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ৩০১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ২২ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ১২৮ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৬৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৪ জন, তুরস্কে ১৭৯ জন, পোল্যান্ডে ৭৭৫ জন, হাঙ্গেরিতে ১৩৯ জন, ইতালি ১২৯ জন, ভিয়েতনামে ২১০ জন এবং মারা গেছেন ২৪৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত সোয়া ২ লাখ, বিশ্বে আরও ৭ হাজার মৃত্যু

আপডেট টাইম : ১০:৪৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১