ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আজ রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে জাসদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আলোচনা। এর ধারাবাহিকতায় বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় সংলাপে ডাকা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ দলটির কেন্দ্রীয় কমিটির সাত সদস্য এ সংলাপে অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে ইসি পুনর্গঠনের বিষয়ে আলোচনার জন্য সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মাধ্যমে ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিকে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় সংলাপের জন্য বঙ্গভবনে যাবে ন্যাশনাল আওয়ামী পার্টি ও একই দিনে সন্ধ্যা ৬টায় যাবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

২৭ ডিসেম্বর বিকেল ৪টায় সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশনকে। একই দিন সন্ধ্যা ৬টায় সংলাপের জন্য ডাকা হয়েছে খেলাফত মজলিশকে। এছাড়া ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় ওয়ার্কার্স পার্টিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টকে ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় সংলাপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটও আমন্ত্রণ পেয়েছে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর এ সংলাপের মধ্য দিয়ে যে নতুন কমিশন গঠিত হবে, তার অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আজ রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে জাসদ

আপডেট টাইম : ১২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১