ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কলকাতায় চলছে ভোট গণনা শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতায় পৌরসভায় ভোট গ্রহণের পর শুরু হয়েছে গণনা। গণনার শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে তৃণমূল ৪৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিপরীতে মাত্র ৩টিতে এগিয়ে বিজেপি।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ, ৩১ নম্বর ওয়ার্ডে পরেশ পাল, ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন, ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার, ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়।

৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, ১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী।

এ ভোটের ফলাফলে রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবিলে চলছে গণনা। ভোট গণনার ভিডিও করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার।

প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩ হাজার পুলিশ। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। রয়েছে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কলকাতায় চলছে ভোট গণনা শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল

আপডেট টাইম : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১