ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিনেসোটার এক বাড়ি থেকে তিন শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:১১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনই শিশু। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শনিবার রাতে মিনেসোটার দক্ষিণ মোরহেডের একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু।

কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তারা সবাই একই পরিবারের সদস্য কিনা বা তাদের মধ্যে কি সম্পর্ক ছিল তাও জানা যায়নি।

মোরহেড পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। প্রতিবেশীরা ৯১১ নম্বরে কল দিয়ে পুলিশকে ঘটনা জানায়। এরপরেই সেখানে পৌঁছে একসঙ্গে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে পুলিশ বলছে, জোর করে কেউ ওই বাড়ির ভেতরে ঢুকেছে বা সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের পর নিহতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিনেসোটার এক বাড়ি থেকে তিন শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:১০:১১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১