ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

রাষ্ট্রপতির সঙ্গে আরও ৮টি রাজনৈতিক দলের সংলাপের জন্য দিনক্ষণ চূড়ান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতির সঙ্গে আরও ৮টি রাজনৈতিক দলের সংলাপের জন্য দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দলগুলো বৈঠক করবে।

নির্বাচন কমিশন থেকে আজ সোমবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী- ২২ ডিসেম্বর (বুধবার) বিকেল চারটায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর (রোববার) বিকেল চারটায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে।

২৭ ডিসেম্বর (সোমবার) বিকেল চারটায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, সন্ধ্যা ছয়টায় খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল চারটায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর (বুধবার) বিকেল চারটায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সন্ধ্যা ছয়টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে আজ (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় পার্টির প্রতিনিধি দল।

বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সংলাপ হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

রাষ্ট্রপতির সঙ্গে আরও ৮টি রাজনৈতিক দলের সংলাপের জন্য দিনক্ষণ চূড়ান্ত

আপডেট টাইম : ০৫:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১