ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বিজয়ের ৫০ বছরে আওয়ামী লীগ দেশ পরিচালনায় সাড়ে ২১ বছর – পানি সম্পদ উপমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। মহান বিজয়ের ৫০ বছরের মধ্যে স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দেশ পরিচালনা করে সাড়ে ২১ বছর। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের যত উন্নয়ন। দেশের বাজেটের আকার, রাজস্ব আয়, রেমিট্যান্স, দারিদ্র্য নিরসন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো তৈরি ও উন্নয়ন, মানবসম্পদ উন্নয়নে সাফল্য এসেছে। সব কৃতিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শরীয়তপুরের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।

উপমন্ত্রী আরো বলেন, সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুকে হত্যার দীর্ঘ একুশ বছর পর ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০০৯ সালে ক্ষমতায় এসে একটানা নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্বনেতারাও আজ প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ থাকেন।

উপমন্ত্রী আরো বলেন, আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে অসমাপ্ত কাজগুলো করছি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি, তথ্যপ্রযুক্তি সেবাসহ দেশের সার্বিক উন্নয়ন বেগবান হয়েছে। উন্নয়নের চলমান গতিধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত ‘সোনার বাংলা’তে পরিণত হবে। বিশ্বের অনেক দেশে স্বাধীনতা দিবস আছে কিন্তু বিজয় দিবস নেই। কিন্তু আমাদের বিজয় দিবস রয়েছে। এই মহাবিজয়ের মহানায়ক হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমূখ।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বিজয়ের ৫০ বছরে আওয়ামী লীগ দেশ পরিচালনায় সাড়ে ২১ বছর – পানি সম্পদ উপমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১