ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে : মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পণ্ডিত হলেই সে বুদ্ধিজীবী হবে না, স্বাধীনতার স্বপক্ষে তাকে কথা বলতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় অনেকেই মারা গেছে, তাই বলে তারা শহীদ? না, শহীদ হতে হলেও মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলতে হবে।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জাতির কলঙ্ক ও দায়মুক্ত হতে চাই আমরা। বুদ্ধিজীবীদের তালিকা যদি আমরা করতে না পারি তবে দায়মুক্ত হবো না। আমরা আমাদের দায় এড়াতে চাই না। আমরা পূর্ণ তালিকা প্রকাশ করতে চাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করব কারো কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করার জন্য।

তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি এখনও চলছে। গত ২৬ মার্চ নরেন্দ্র মোদী  আসলেন তখন ধর্মের নামে হেফাজত ইসলাম যা করেছে তা আপনারা দেখেছন।

তিনি আরো বলেন, আমাদের পাঠ্যসূচিতে স্বাধীনতার বিরোধীদের চরিত্র তুলে ধরতে না পারায় এমনটি হয়েছে। পাকিস্তান বাহিনী কবে আত্মসমর্পণ করেছে- এর জবাবে ৯০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান উত্তর দিতে পারে নাই বলে আক্ষেপ করেন মন্ত্রী।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন লেখক ও ব্লগার মারুফ রসূল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে : মন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১