ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিদায়ের আগে বিতর্কিত চুক্তির অনুমোদন ম্যার্কেল সরকারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকার ক্ষমতা ছাড়ার আগে তিনটি বিতর্কিত চুক্তির অনুমোদন দিয়েছে৷ এসব চুক্তিতে মিশরের কাছে ফ্রিগেট ও এয়ার ডিফেন্স সিস্টেমস এবং সিঙ্গাপুরের কাছে সাবমেরিন বিক্রির কথা বলা আছে৷

জার্মানির নিউজ ম্যাগাজিন ডেয়ার স্পিগেল সপ্তাহান্তে জানায়, নতুন চ্যান্সেলর হিসেবে ওলাফ শলৎসের শপথ নেয়ার একদিন আগে ৭ ডিসেম্বর এসব চুক্তি সংক্রান্ত কাগজপত্র জার্মান সংসদ বুন্ডেসটাগের প্রেসিডেন্ট ব্যার্বেল বাসের কাছে পাঠান ম্যার্কেল সরকারে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী পেটার আল্টমায়ার৷

জার্মানির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল এসব চুক্তির অনুমোদন দেয়৷ এই পরিষদে চ্যান্সেলর ছাড়াও কয়েকজন মন্ত্রী থাকেন৷ ফলে নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস ম্যার্কেল সরকারের অর্থমন্ত্রী থাকায় তিনি এসব চুক্তি সম্পর্কে অবহিত ছিলেন৷

বুন্ডেসটাগ প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠি থেকে জানা যায়, মিশরের কাছে তিনটি মেকো এ-২০০ ইএন ফ্রিগেট ও ১৬টি এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রির কথা বলা হয়েছে৷ অন্য চুক্তিতে সিঙ্গাপুরের কাছে একটি ২১৮ জি সাবমেরিন বিক্রির উল্লেখ রয়েছে৷

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও ফ্রাঙ্কফুর্টের পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রজেক্ট লিডার সিমোন ভিসোৎস্কি ডয়চে ভেলেকে বলেন, ‘তৃতীয় দেশের’ কাছে অস্ত্র বিক্রির বিষয়টি এখন আর ‘ব্যতিক্রম’ বলে যুক্তি দেয়ার কিছু নেই৷ বরং এটি এখন ‘নিয়মে’ পরিণত হয়েছে বলে মনে করেন তিনি৷

জার্মানির ‘জয়েন্ট কনফারেন্স চার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের’ ক্যাথলিক চেয়ারম্যান কার্ল ইয়ুসটেন বলেন, বাইরের দেশের কাছে ইউরোপ বেশি অস্ত্র বিক্রি করছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সউদী আরবে৷

সামাজিক গণতন্ত্রী এসপিডি, সবুজ দল ও ব্যবসাবান্ধব দল এফডিপির সমন্বয়ে গঠিত জার্মানির নতুন জোট সরকার ‘নিয়ন্ত্রিত অস্ত্র বিক্রি নীতি’ অনুসরণ করতে একমত হয়েছে৷ বিশেষ করে ইয়েমেন যুদ্ধে সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষেত্রে এই নীতি বিবেচনা করা হবে৷ সূত্র: ডয়চে ভেলে।

তিনি বলেন, নতুন জোট সরকারের অংশ সবুজ দল হয়ত এসব চুক্তির অনুমোদন দিতো না, এই বিবেচনায় ম্যার্কেল সরকার যাওয়ার আগে সেগুলোর অনুমোদন দিয়েছে৷ জার্মানির খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও এই চুক্তির কড়া সমালোচনা করেছেন৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিদায়ের আগে বিতর্কিত চুক্তির অনুমোদন ম্যার্কেল সরকারের

আপডেট টাইম : ০৬:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১