ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান দুর্ঘটনা, ক্রু-যাত্রী সবাই নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি বেসরকারি বিমান দুর্ঘটনায় ক্রু ও যাত্রীর সবাই প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পুয়ের্তোরিকান সঙ্গীত প্রযোজক জোসে অ্যাঞ্জেল হার্নান্দেজ রয়েছেন। খবর এএফপি’র।

বুধবার (১৫ ডিসেম্বর) লাস আমেরিকাস বিমান বন্দরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটির মালিক হেলিদোসা এ কথা জানিয়েছেন।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, লাস আমেরিকাস বিমান বন্দরে তাদের একটি বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় হেলিদোসা দুঃখ প্রকাশ করেছেন। এ দুর্ঘটনায় বিমানটির ক্রু ও যাত্রীদের সকলে প্রাণ হারিয়েছেন।

হেলিদোসার বিবৃতিতে বলা হয়, এ বিমান দুর্ঘটনায় নিহত সাত যাত্রী ও দুই ক্রু সদস্যের মধ্যে সঙ্গীত প্রযোজক জোসে অ্যাঞ্জেল হার্নান্দেজ রয়েছেন। তিনি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্লো লা মুভির’ হয়ে কাজ করেন।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, নিহতদের মধ্যে হার্নান্দেজের পার্টনার ও তার পুত্র রয়েছেন।

খবরে আরও বলা হয়, ডোমিনিকান প্রজাতন্ত্রের কাছের একটি বিমান বন্দর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের উদ্দেশে উড্ডয়ন করছিল। উড্ডয়নের পর বিমানে ত্রুটির কারণে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানটি বিধ্বস্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান দুর্ঘটনা, ক্রু-যাত্রী সবাই নিহত

আপডেট টাইম : ০১:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১