ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে হামিদ-হাসিনা-রামনাথ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে বিজয় দিবস প্যারেড-২০২১-এর সালাম গ্রহণ করেন তারা।

সকাল ১০টা ২৮ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও তিন বাহিনীর প্রধান। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানান সম্মিলিত বাহিনীর সদস্যরা।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ অভিবাদন মঞ্চে যান এবং ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ভিভিআইপি গ্যালারিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে যাওয়ার পর তাকে সশস্ত্র সালাম দেওয়া হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সশস্ত্র সালাম গ্রহণের পর রাষ্ট্রপতি খোলা জিপে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এ সময় জিপে তার সঙ্গে ছিলেন প্যারেড কমান্ডার ও সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক। প্যারেড পরিদর্শনের পর রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে ফিরে যান। সেখানে দাঁড়িয়ে তিনি কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন। অভিবাদন মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজিত সুসজ্জিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নিয়েছেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়।

সুসজ্জিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সশস্ত্র সালামের পাশাপাশি কুচকাওয়াজের এই আয়োজনে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করা হবে। সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে মোটর শোভাযাত্রা করবে বিভিন্ন মন্ত্রণালয়।

বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার অ্যাভিয়েশন ইউনিট ফ্লাই পাস্ট করে রাষ্ট্রপতিকে সালাম জানান। সব শেষে মনোজ্ঞ অ্যারোমিটেক শো প্রদর্শন করে বিমানবাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে হামিদ-হাসিনা-রামনাথ

আপডেট টাইম : ০১:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১