ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সরকারি স্কুলে ভর্তি লটারি আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারি আজ বুধবার অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেল ৩টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবে।

গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তি করা হবে। সরকারি স্কুলে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা প্রকাশিত হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে।

অধিদপ্তর আরো বলেছে, লটারির ফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ না হবে সেসব প্রতিষ্ঠান লটারি আয়োজন করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষ করবে।

জানা যায়, সারা দেশের ৪০৫টি সরকারি মাধ্যমিক স্কুলে ৮০ হাজার ১৭টি শূন্য আসনে ভর্তির আবেদন করেছে পাঁচ লাখ ৩৮ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সরকারি স্কুলে ভর্তি লটারি আজ

আপডেট টাইম : ০৯:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১