ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পেছনে লবিস্ট গ্রুপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশবিরোধী একটি চক্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক বাধাগ্রস্ত করতে চায়। ওই চক্র আন্তর্জাতিক লবিস্ট গ্রুপের সহায়তায় ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে যুক্তরাষ্ট্র সরকারকে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেছে।

গত সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং গতকাল মঙ্গলবার পুলিশ পরিদর্শকদের (ইন্সপেক্টর) সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আলাদা বিবৃতিতে এ বক্তব্য দিয়েছে। নিষেধাজ্ঞার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে দুই সংগঠন যুক্তরাষ্ট্র সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে।

এদিকে গত তিন দিন ধরে আইজিপি বেনজীর আহমেদের ছবিসহ সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করছেন পুলিশ সদস্যরা। ‘আওয়ার আইকন আওয়ার প্রাইড’ স্লোগান লেখা এই পোস্টে তাঁকে মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার রূপকার বলছেন তাঁরা। পুলিশ সদস্যরা বলছেন, আইজিপি দেশমাতৃকার শ্রেষ্ঠ এক সন্তান। পোস্টের সঙ্গে একেকজন পুলিশ সদস্য আইজিপির বিভিন্ন কাজের প্রশংসাও করছেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, অতিরিক্ত আইজিপি (এসবি-প্রধান) মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক, গুলশান বিভাগের ডিসি আসাদুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক সন্ত্রাসবাদ, আন্তর্দেশীয় অপরাধ দমন, সাইবার অপরাধসহ নানা ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করছে। অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রশিক্ষণ প্রদানসহ নানাভাবে সহায়তা দিচ্ছে। এমন সৌহার্দ্যপূর্ণ এক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের অর্থ দপ্তর ও পররাষ্ট্র দপ্তর কর্তৃক আইজিপিসহ সাত কর্মকর্তার ওপর যথাযথভাবে যাচাই-বাছাই ছাড়াই নিষেধাজ্ঞা আরোপ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। যুক্তরাষ্ট্র সরকারের এমন আকস্মিক একতরফা সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মর্মাহত ও বিব্রত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশবিরোধী একটি চক্র যারা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিব্রত করতে চায়, দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক বাধাগ্রস্ত করতে চায়, তারাই আন্তর্জাতিক লবিস্ট গ্রুপের সহায়তায় ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে বাংলাদেশের প্রকৃত অবস্থাকে গোপন করে যুক্তরাষ্ট্র সরকারকে এমন সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি বি এম ফরমান আলী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে মহামারি জয় করে লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার উৎকর্ষে উন্নয়নের পথে ধাবমান, ঠিক তখনই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে একদল লবিস্টের ইশারায় হঠাৎ এ সিদ্ধান্ত অযাচিত ও অনাকাঙ্ক্ষিত।

গত ১০ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও রাজস্ব দপ্তর আলাদা বিবৃতিতে আইজিপি ও র‌্যাবের মহাপরিচালকসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বর্তমান-সাবেক সাত সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

গত সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইজিপির ব্যাপারে পোস্ট দিতে শুরু করেন পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যরা আইজিপির নেতৃত্বে মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযানের সফলতাসহ বিভিন্ন কাজের প্রশংসা করছেন। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. কামরুজ্জামান বলেন, ‘ভালোবাসার জায়গা থেকে এসব পোস্ট দেওয়া হচ্ছে। উন্নয়নের মহাসড়কে জোরেশোরে ছোটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আইজিপি স্যারকে বেছে নিয়েছেন। পুলিশে গত কয়েক বছরে সবচেয়ে বড় বিনিয়োগ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে এই বিনিয়োগ আসত না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পেছনে লবিস্ট গ্রুপ

আপডেট টাইম : ০৮:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১