ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা ইইউ-র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার একটি বেসরকারি সেনা কনট্রাক্টর প্রতিষ্ঠান এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। সোমবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করদ্বেষকঃ

ওয়্যাগনার গ্রুপ রাশিয়ার প্রাইভেট মিলিশিয়া বলে পরিচিত। ক্রেমলিনের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ট। মালি, ইউক্রেন, লিবিয়া-সহ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তারা কাজ করছে বলে অভিযোগ। সোমবার ইউরোপীয় ইউনিয়নে এই ওয়্যাগনার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই সংস্থার সঙ্গে জড়িত আট ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।

 ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ের প্রধান জোসেপ বরেল জানিয়েছেন, সংস্থাটির সমস্ত অর্থ এবং সম্পত্তি ফ্রিজ করা হবে। বিদেশে যেতে পারবে না সংস্থার প্রতিনিধিরা। একই ব্যবস্থা গ্রহণ করা হবে আটজন ব্যক্তির বিরুদ্ধেও।
এদিন ইইউ-তে ইউরোপেরএকাধিক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বরেল। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, ওয়্যাগনার গ্রুপ একধিক দেশে রাশিয়ার বকলমে অপারেশন চালায়। মালিতে তাদের শক্তিশালী অবস্থান বলেও জানিয়েছে ইইউ। ক্রেমলিন অবশ্য দাবি করেছে, মালির অন্তর্বর্তী সরকারই ওয়্যাগনার গ্রুপকে মালিতে আমন্ত্রণ করে নিয়ে গেছে। ফলে সেখানে তাদের অবস্থান বৈধ। কিন্তু ইইউ এ কথা মানতে চায়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা ইইউ-র

আপডেট টাইম : ০৩:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১