ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পোষা প্রাণী নিষিদ্ধ করে আইন পাশ করতে যাচ্ছে রক্ষণশীল দেশ ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পোষা প্রাণী নিষিদ্ধ করে আইন পাশ করতে যাচ্ছেন রক্ষণশীল দেশ ইরান। প্রস্তাবিত আইনের পক্ষে ইরানের পার্লামেন্টের এক চতুর্থাংশ সংসদ সদস্য ভোট দিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ খবর প্রকাশ করেছে।

প্রস্তাবিত আইনে একই ছাদের নিচে প্রাণীর সঙ্গে মানুষের বসবাস করাকে ‘ধ্বংসাত্মক সামাজিক সমস্যা’ বলে নিন্দা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে,  এই চর্চা ‘ধীরে ধীরে ইরানি নাগরিকদের ইসলামী জীবনধারাকে পরিবর্তন করছে।’

প্রস্তাবিত আইন পাশ হলে বন্য, হিংস্র, ক্ষতিকর এবং বিপজ্জনক প্রাণী আদমানি, পালন, প্রজনন, কেনাবেচা, পরিবহণ, যানবাহনে তোলা, হাঁটার সময় সঙ্গে রাখা কিংবা বাড়িতে রাখা নিষিদ্ধ করা হবে।

নিষিদ্ধ প্রাণীর তালিকায় রয়েছে, কুমির, কচ্ছপ, সাপ, টিকটিকি, বেড়াল, ইঁদুর, খরগোশ, কুকুর এবং বানরসহ `অপরিষ্কার’ প্রাণী।

এমনিতেই পরমাণু কর্মসূচি ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞারা কারণে ইরানে অর্থনৈতিক মন্দাবস্থা চলছে। এরই মধ্যে প্রস্তাবিত এই আইন নিয়ে সংবাদমাধ্যমে সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাস এবং রাজধানীর বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

প্রস্তাবিত এই আইনের প্রতিক্রিয়া জানিয়ে প্রাণীপ্রেমী মোস্তফা বলেন, আমার বেড়াল বিপজ্জনক নয়। ২৫ বছর বয়সী এই যুবকের তেহরানের উপকণ্ঠে এস্কান্দারি স্ট্রিটে একটি প্রাণী বেচাকেনার দোকান আছে।

মাস খানেক আগে উত্থাপিত আইনের ব্যাপারে তিনি বলেন, কুমির হয়তো বিপজ্জনক হতে পারে কিন্তু খরগোশ, কুকুর আর বেড়াল কিভাবে বিপজ্জনক হয়?
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক অভিনেত্রী জানান, তিনি পার্লামেন্টের বাইরে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ করতে চেয়েছিলেন। কিন্তু তার ওপর এ নিয়ে চাপ আসায় সেই পরিকল্পনা বাতিল করে দেন তিনি।

এদিকে তীব্র জনরোষের মুখেও কয়েকজন সংসদ সদস্য বিলটি পাশের ব্যাপারে বদ্ধপরিকর বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পোষা প্রাণী নিষিদ্ধ করে আইন পাশ করতে যাচ্ছে রক্ষণশীল দেশ ইরান

আপডেট টাইম : ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১