ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

নতুন করে ওমিক্রন ছড়ায়নি, সবাইকে টিকা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আপনারা টিকা না নিয়ে থাকলে নিয়ে নেবেন। টিকার কোনও অভাব নাই, এখনও হাতে ৪ কোটি ডোজ টিকা রয়েছে।’ 

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অক্সিজেন প্লান্ট, শিশু কর্নারসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে দুই নারী ক্রিকেটারের শরীরে শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট আর কারও শরীরে ছড়ায়নি। দেশে করোনার তৃতীয় ধাপ যেন না আসে, সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিবেশি দেশ দু’টি অক্সিজেন প্লান্ট উপহার দিয়েছে, তার মধ্যে একটি ঢামেক হাসপাতালে স্থাপন করা হয়েছে। যা প্রতি মিনিটে ১ হাজার লিটার অক্সিজেন সরবরাহ করতে পারবে।

প্লান্টটি উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘তৃতীয় ওয়েভ আর চাই না, সবাইকে খেয়াল রাখতে হবে, দ্বিতীয়টাই যেন শেষ হয়। যে দুজন খেলোয়াড় ওমিক্রনে আক্রান্ত, তারা আইসোলেশনে আছেন, ভালো আছেন। নতুন কারও আক্রান্তের খবর নাই।

উদ্বোধন হওয়া অক্সিজেন প্লান্টটিকে সযত্নে চালানোর নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকের যে অক্সিজেন জেনারেটর উদ্বোধন করবো, এটা যেন দীর্ঘদিন চলে— তা খেয়াল রাখতে হবে, যত্নে রাখতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার ব্রিক্রম কে দোরাইস্বামী। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ না, ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। দুই দেশের বন্ধুত্ব পুরোনো ও অটুট। তারই অংশ হিসেবে করোনা মহামারী নতুন প্রকোপ ঠেকানোর অংশ হিসেবে ভারত অক্সিজেন প্লান্ট বসাতে সহায়তা করছে। ১ হাজার লিটারের অক্সিজেন জেনারেটর উপহার দিয়েছে ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

নতুন করে ওমিক্রন ছড়ায়নি, সবাইকে টিকা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১