ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সর্দি-কাশি নিরাময়ে পাঁচ ভেষজ চা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আবহাওয়া পরিবর্তন হয়েছে। প্রকৃতিতে এখন শীতকাল। চারদিকে হিম শীতল বাতাস বইছে। ঋতু বদলের এই সময় ছোট থেকে বড় বেশিরভাগ মানুষেরই সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। যা সহজে দূর হতে চায় না। অনেকেই এই সর্দি-কাশি থেকে মুক্তি পেতে ওষুধে ভরসা রাখেন। কিন্তু জানেন কি, ওষুধের পাশাপাশি কিছু ভেষজ চা-ও সর্দি-কাশি সারাতে বেশ উপকারী।

কারণ চা কেবল একটি সতেজ পানীয়ই নয়, এটি বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের পক্ষেও উপকারী। চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ওজন কমাতেও সহায়তা করে। কয়েক ধরনের চা আছে যেগুলো সর্দি-কাশি ছাড়াও শরীরের নানা রোগ নিরাময়ে ভূমিকা রাখে। জেনে নিন সেগুলো-

ক্যামোমাইল টি

ভেষজ চা-এর মধ্যে অন্যতম হল এই ক্যামোমাইল টি। ক্যামোমাইল ফুল থেকে তৈরি হয় এই চা। যার ফলে এই চায়ের মধ্যে ক্ষতিকর ক্যাফেইন থাকে না। এই চা খেলে স্নায়ুর উত্তেজনা কম থাকে, ঘুম ভালো হয়।

পুদিনা চা

পুদিনা গাছের মূল, পাতা, কাণ্ডসহ গোটা গাছই ওষুধিগুণে পরিপূর্ণ। এর পাতা সুগন্ধি হিসেবেওে রান্নায় ব্যবহার করা হয়। পুদিনার মধ্যে থাকা মেন্থল খুবই উপকারী। তাই লিকার চায়ের মধ্যে পুদিনা পাতা মিশিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে খেলে ভালো উপকার পাবেন।

গ্রিন টি

গ্রিন টি বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের জন্য উপকারী। এই চা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দিনে এক কাপ থেকে দু কাপ গ্রিন টি পান করা স্বাস্থ্যকর। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি নিয়মিত খেলে ত্বক, চুল সবই ভালো থাকে।

জবা ফুলের চা

জবা ফুলের চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে। উদ্বেগ ও উদ্দীপনা কমাতেও প্রভাব রয়েছে জবা ফুলের চায়ের। এটি ঠাণ্ডা বা গরম- সবভাবেই খাওয়া যায়। এই চায়ে কোনো রকম ক্যাফেইন থাকে না। এজন্য এই চা শরীরের পক্ষে এটি খুবই উপকারী।

আদা চা

নিয়মিত আদা চা খেলে হৃৎপিণ্ড ভালো থাকে। সর্দি কাশির সময় সামান্য আদার গুনে উপশম পাওয়া যায়। আদা কেটে অথবা গুঁড়া করে রস বার করে খাওয়া যায়। তবে স্বাদ বাড়ানো ছাড়া অনেক ওষুধি গুণ রয়েছে আদার। গরম চায়ের সঙ্গে আদা মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। প্রতিদিন আদা-চা পান খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সর্দি-কাশি নিরাময়ে পাঁচ ভেষজ চা

আপডেট টাইম : ০৭:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১