ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষার্থীদের বেশি প্রশ্ন করার সুযোগ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে, সেজন্য ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘শিক্ষক এবং শিক্ষার্থী—দুই দিক থেকেই আমাদের ঘাটতি আছে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে, যেন তারা অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না, বরং যা শিখব, তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে।’

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের বেশি প্রশ্ন করার সুযোগ দিন

আপডেট টাইম : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১