হাওর বার্তা ডেস্কঃ নিজের ডুপ্লেক্স বাড়ি বলিউড অভেনত্রী কৃতি স্যাননকে ভাড়া দিয়েছেন বিগ- বি অমিতাভ বচ্চন। আগামী দু’বছরের জন্য সেই বাড়ি ভাড়া নেওয়ার চুক্তিতে সইও করেছেন কৃতি। তবে মাসে কত টাকা ভাড়া দেবেন কৃতি, শুনে চমকে যেতে পারেন আপনিও।
আন্ধেরির সেই ফ্ল্যাটের জন্য বিগ বি-কে মাসে ১০ লাখ টাকা করে ভাড়া দেবেন কৃতি স্যানন। ২৭ এবং ২৮ তলার সেই বাড়ির জন্য এরইমধ্যে নিরাপত্তা বাবদ মোট ৬০ লাখ টাকা টাকা দিয়েছেন কৃতি।
এ ছাড়া নিজেদের আরও একটি বাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে লিজ দিয়েছেন অমিতাভ এবং তার ছেলে অভিষেক বচ্চন। জুহুর সেই বাড়ির মেঝের পরিমাপ ৩১৫০ বর্গফুট। পাঁচ বছর অন্তর সেই বাড়ির ভাড়া বাড়ে ২৫ শতাংশ করে। ১৫ বছরের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সেই বাড়ি ভাড়া দিয়েছে বচ্চন পরিবার।
বলেউড তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নেওয়া-দেওয়ার রীতি এর আগেও দেখা গিয়েছে। এর আগেও বান্দ্রায় সলমন খান একটি ডুপ্লেক্স বাড়ি নিয়েছিলেন, যার জন্য মাসে ৮.২৫ লাখ করে ভাড়া গুণতে হচ্ছে তাকে।
সূত্র: আনন্দবাজার
Reporter Name 
























