ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আইনমন্ত্রীকে যা বলেছিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাঙালির রীতিনীতি অনুযায়ী শত্রুর বাড়িতেও যদি কেউ মারা যায় তাকে সমবেদনা জানায়। খালেদা জিয়ার ছেলে মারা গেল, স্বাভাবিকভাবেই মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাকে (খালেদা জিয়া) সমবেদনা জানানোর জন্য তার বাসায় গেলেন। তখন মুখের ওপর গেট বন্ধ করে দেন, তার বাসায় ঢুকতে দেওয়া হয়নি। এটা শুধু জননেত্রী শেখ হাসিনাকে অপমান করা হয়নি, সারা দেশের মানুষকে অপমান করা হয়েছে।

তিনি বলেন, তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, তারা বলতেছে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার পরিবার যেহেতু একটি দরখাস্ত দিয়েছে, তুমি আইনের মারফতে ছেড়ে দাও। তখন খালেদা জিয়াকে দুটি শর্তে আমরা ছেড়ে দিলাম। তিনি বিদেশ যেতে পারবেন না, আরেকটি হলো তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।

শুক্রবার সকালে আখাউড়ায় সড়কবাজার মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, তার (খালেদা জিয়া) অন্যায় এত গভীর যে, এতিমের টাকা মেরে দিছেন এজন্য বিচারিক আদালত পাঁচ বছরের জায়গায় ১০ বছরের সাজা দিয়েছেন। উনি এবং উনার ছেলেরা দুস্থদের টাকা মেরে দিয়েছে সেখানেও বিচারিক আদালত তাকে সাত বছরের সাজা দিয়েছেন। এতো কিছুর পরও মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দণ্ডাদেশ স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। উনি চিকিৎসা করাচ্ছেন।

তিনি বলেন, দাঁড়াইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায় আর শুইতে দিলে ঘুমাইতে চায়। তাদের অবস্থা এখন এই রকম।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইন, আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে আইন চলবে না। আইন, আইনের বইয়ে যেভাবে চলে সেভাবেই চলবে।

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান,  পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বাক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়ায় আসেন। পরে তিনি সড়ক পথে নিজ উপজেলা কসবায় যান।

আইনমন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে ছয় শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আইনমন্ত্রীকে যা বলেছিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১