ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কৃষকের গরু দুধ না দেওয়ায় থানায় অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ নানা অভিযোগ নিয়ে থানায় যান। কিন্তু আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ শুনেছেন কি না সেটাই সব চেয়ে বড় কথা। এক কৃষক তার গরু নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন যে, তার গরুগুলি দুধ দিচ্ছে না! পুলিশ যেন ব্যবস্থা নেয়!

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের হলেহন্নুর পুলিশ স্টেশনে। কৃষকের নাম রামাইয়া। শিবামগ্গা জেলার ভদ্রাবতী তালুকের অন্তর্গত সিদিলপুরা গ্রামের ঘটনা। রামাইয়া তার অভিযোগে জানিয়েছেন, যথাযথ খাবার দেওয়া সত্ত্বেও তার চারটি গরু শেষ ৪ দিন ধরে কোনো দুধই দিচ্ছে না!

তিনি আরও জানিয়েছেন, তিনি রোজ তার গরুগুলিকে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মাঠে চরান। অর্থাৎ, তার যত্নে কোনো খামতি নেই, তা সত্ত্বেও এরা দুধ দেওয়া থেকে এই ক’দিন বিরত থাকল। এবং এতে তার বেশ ক্ষতি হয়ে গেল। কৃষকটি বলেন, পুলিশ যেন গরুগুলিকে থানায় ডেকে এনে তাদের বুঝিয়ে দুধ দিতে রাজি করায়!

যদিও অভিযোগের বয়ান শুনেই পুলিশ তা পত্রপাঠ নাকচ করে দিয়েছে। কৃষকটিকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। কেউ কেউ সেখানে বলেছেন যে, এই ধরনের ঘটনা ঘটলে পুলিশের কাছে না গিয়ে পশুচিকিৎসকদের কাছে যাওয়াই তো ভালো কৃষকদের।

সূত্র: জিনিউজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কৃষকের গরু দুধ না দেওয়ায় থানায় অভিযোগ

আপডেট টাইম : ১২:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১