ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রতিবন্ধীরা সমাজে অবদান রাখতে পারে : ডেপুটি স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৩৬০ বার

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং সঠিক সেবা যতœ পেলে তারাও সমাজের জন্য অনেক কিছু করতে পারে।

ডেপুটি স্পিকার আজ ঢাকায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় সংসদের দক্ষিণ প্রান্তে মানিক মিয়া এভিনিউয়ে নিউট্রিশন এন্ড অটিজম রিসার্চ সেন্টার সোসাইটি (নার্ক) আয়োজিত ‘লাইট ইট আপ ব্লু ক্যাম্পেইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, অটিস্টিক শিশুদের জন্য প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যে জনহিতৈষী কাজ করে যাচ্ছেন তা বিশ্বব্যাপী প্রশংসনীয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রতিবন্ধী উন্নয়নে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধীদের ভাতা প্রদানকে বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, বাজেট প্রণয়নের সময় প্রতিবন্ধীদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে তাদের জন্য বরাদ্দ আরো বৃদ্ধি করলে দেশ গঠনে প্রতিবন্ধী সন্তানেরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। এসময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের প্রতিবন্ধী কল্যাণে সাহায্য সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান।

তিনি বলেন, প্রতিবন্ধীরা স্পেশাল অলিম্পিক থেকে স্বর্ণ জয় করে এনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। তাই আমাদের সকলের উচিত হবে প্রতিবন্ধী সন্তানদের অবহেলা না করে তাদের প্রতি ভালোবাসা ও সহযোগিতার হাত সম্প্রসারিত করা। প্রতিবন্ধীরা কোনো মতেই সমাজের অভিশাপ নয়, আশির্বাদ।

এরপর তিনি মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব অটিজম দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রতিবন্ধীরা সমাজে অবদান রাখতে পারে : ডেপুটি স্পিকার

আপডেট টাইম : ১০:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬