ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাভার সেমেরুতে ফের অগ্নুৎপাত, নিহত বেড়ে ২২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনের।  এখনও নিখোঁজ আছে বহু মানুষ।

গেল শনিবার দ্বীপের অন্যতম সক্রিয় এবং সর্বোচ্চ এই আগ্নেয় পর্বতটি থেকে গরম ঘন ছাই এবং ধোঁয়া উদগীরণ হতে শুরু করে। এতে ছেঁয়ে যায় আশপাশের গ্রামগুলো।

উপর থেকে নেওয়া ভিডিওতে দেখা গেছে, ঘন ছাইয়ে ঢাকা পড়েছে পুরো এলাকা। সেখান থেকে একে একে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং উদ্ধারকর্মীরা।

এ সময় ১৪ জন নিহতের খবর পাওয়া যায়। পরে সোমবার আবারও উদগীরণ শুরু হয় এবং বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা। মৃতের সংখ্যাও  বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিখোঁজ রয়েছেন ২৭ জন।

খারাপ আবহাওয়ার কারণে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

দেশটির আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র টুইটারে জানিয়েছেন আগ্নেয়গিরিটির সক্রিয়তা অব্যাহত আছে, এজন্য সতর্কও করেছে তারা।

মেরু আগ্নেয়গিরি পর্যবেক্ষণাগারের প্রধান লিসওয়ান্তো রয়টার্সকে বলেন, “ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে সেমেরু একটি। ৪ ডিসেম্বরের উদগীরণের আগেও এটি সক্রিয় ছিল, পরেও এর সক্রিয়তা বজায় আছে এবং থাকবে।”

শনিবার থেকে শুরু হওয়া এই উদগীরণে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই দগ্ধ হয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে সেমেরু একটি। জাভা দ্বীপে ৩৬০০ মিটার উঁচু এ আগ্নেয়গিরি থেকে গত জানুয়ারিতেও উদগীরণ হয়েছিল, তবে তখন হতাহতের ঘটনা ঘটেনি।

বহু দ্বীপের দেশ ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। কয়েকটি টেকটনিক প্লেটের প্রান্তসীমা রয়েছে এই এলাকায়, ফলে এখানে ঘন ঘন ভূমিকম্প হয় এবং একই কারণে সেখানে অনেকগুলো আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে।

সূত্র: সিএনএন 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাভার সেমেরুতে ফের অগ্নুৎপাত, নিহত বেড়ে ২২

আপডেট টাইম : ০১:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১