ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সু চির চার বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছিল। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সে দেশের আইনের ৫০৫(বি) ধারায় দুই বছরের কারাদণ্ড এবং প্রাকৃতিক বিপর্যয় আইনে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়া এবং কভিড নিয়ম লঙ্ঘনের জন্য সোমবার মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চিকে চার বছরের জেল দিয়েছে।

তিনি আরো জানান, সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই অভিযোগে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের এখনো কারাগারে নিয়ে যাওয়া হয়নি।

রাজধানী নেপিদোতে তারা এখন যেখানে অবস্থান করছেন, সেখান থেকে তারা অন্যান্য অভিযোগের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন তিনি।

মিয়ানমারের সংক্ষিপ্ত গণতান্ত্রিক বিরতির অবসান ঘটিয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারির সকালে সেনা জেনারেলরা সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে। তার পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে আটকে রাখা আছে।

তখন থেকেই মিয়ানমারের জান্তা সরকার সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনী জালিয়াতিসহ আরও কয়েকটি অভিযোগে অভিযুক্ত করেছে সু চিকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সু চির চার বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১