ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে দিন দিন আতঙ্ক ছড়াচ্ছে ‌‘ওমিক্রন’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে দিন দিন আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ধরনের  ‘ওমিক্রন’। কিছু দিন আগেই দেশটিতে প্রথম দুজনের ওমিক্রন ধরা পরেছে। তার একদিন পরেই গতকাল (শনিবার) আরও একজনের শরীরে বিপজ্জনক এই ভারইরাস শনাক্ত হয়। এবার চতুর্থ ওমিক্রন আক্রান্তের খবর দিল ভারতীয় গণমাধ্যম।

সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে রোববার (৫ ডিসেম্বর) আনন্দবাজার জানিয়েছে, কর্নাটক ও গুজরাটের পর এবার ওমিক্রনের চতুর্থ আক্রান্তের হদিস মিলল মুম্বাইয়ে। ৩৩ বছরের ওই ব্যক্তি মহারাষ্ট্রের বাসিন্দা। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই এবং দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়র। মাসের পর মাস সমুদ্রেই কাটাতে হয়। করোনার কোনো টিকা নেননি তিনি। মুম্বইয়ে আসার পরই তার হালকা জ্বর আসে। তারপরই ওই ব্যক্তির করোনা পরীক্ষা করানো হয়। তখন জানা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত।

এর আগে গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতে প্রথম দুইজনের ওমিক্রন শনাক্ত হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে শনাক্ত হওয়া এই দুই ব্যক্তির বয়স যথাক্রমে ৬৬ এব ৪৬ বছর। তাদের একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং অন্যজন ভারতীয় চিকিৎসক। এরপর শনিবার (৪ ডিসেম্বর) গুজরাটের জামনগরে এক ব্যক্তির দেহে ওমিক্রন ধরা পড়ে। সম্প্রতি তিনি জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে দিন দিন আতঙ্ক ছড়াচ্ছে ‌‘ওমিক্রন’

আপডেট টাইম : ১২:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১