ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দুই বছর পর প্রথম করোনার হানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৯ সালে শেষ দিকে প্রথমবারের মতো মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে কেটে গেছে দুই বছর। বিশ্বজুড়ে ২২২টি দেশের ২৪৬ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই রোগ সংক্রান্ত জটিলতায় প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫০ লাখ মানুষ। এই মহামারি বিশ্ব অর্থনীতিসহ নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে।

করোনার তিনটি ঢেউ মোকাবেলা করে সদ্য শনাক্ত ওমিক্রনের কারণে চতুর্থ ঢেউ সামলাতে প্রস্তুত হচ্ছে বিশ্ববাসী।

কিন্তু করোনার ডামাডোল থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল দক্ষিণ প্রশান্ত মহসাগরের দ্বীপরাষ্ট্র কুক। তবে শেষ রক্ষা হলো না। কুকেও হানা দিল করোনা ভাইরাস। শনিবার দ্বীপরাষ্ট্রটিতে করোনা শনাক্ত হয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থিতিয়ে আসার পর  বিশ্বে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ কমে যাওয়ার পর কুক দ্বীপে পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হয়। এর পর শনিবার আক্রান্ত হয়েছে ১০ বছর বয়সী এক কিশোরের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়।

ওই কিশোর গত বৃহস্পতিবার পরিবারের সঙ্গে কুক আইল্যান্ডে বেড়াতে আসে বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে কুক আইল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন জানান, নিউজিল্যান্ড থেকে আসা ওই কিশোরকে কোয়ারেন্টিন রাখা হয়েছে।

কুক দ্বীপের জনসংখ্যা ১৭ হাজার। টিকাকরণে বড় দেশগুলোর থেকে অনেকটাই এগিয়ে । ইতোমধ্যে দেশটিতে ৯৬ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

করোনার প্রথম ঢেউ শুরু হওয়ার পর বাকি বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কুক। সংক্রমণ কিছুটা কমার পর গত ১৪ জানুয়ারি থেকে শুধু নিউজিল্যান্ড থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিন ছাড়াই কুকে প্রবেশ অনুমতি দেওয়া হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দুই বছর পর প্রথম করোনার হানা

আপডেট টাইম : ০৮:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১