ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে বাঘশুমারি শুরু করল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ সুন্দরবনে শুরু হল বাঘসুমারি। গতকাল পিরখালির জঙ্গলে ক্যামেরা বসিয়ে এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বনকর্মীরা। তবে ঘূর্ণিঝড়ের জেরে আপাতত কয়েকদিন বন্ধ থাকবে জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ। ২ মাস ধরে চলবে বাঘগণনা।

সুন্দরবন ব্যঘ্র প্রকল্পের এক আধিকারিক জানিয়েছেন, সুন্দরবনের ৭৪৮টি গ্রিডে ২টি করে ক্যামেরা বসানো হবে। সব মিলিয়ে ক্যামেরা বসবে ৪৯৬টি। ৩২ দিন একই জায়গায় লাগানো থাকবে ক্যামেরাগুলি। প্রতিটি ক্যামেরায় রয়েছে জিপিএস প্রযুক্তি। ফলে কোন ছবি কোথায় উঠেছে তা সঙ্গে সঙ্গে নথিভুক্ত হয়ে যাবে। যার ফলে বাঘগুলিকে সনাক্ত করতে সুবিধা হবে।

ওদিকে বাঘ মামাদের ক্যামেরার কাছে আনতে বিশেষ টোপ বানিয়েছেন বনকর্মীরা। মাংস, ডিম প্রভৃতি পচিয়ে তৈরি করা হয়েছে টোপ। সেই টোপ ক্যামেরার কাছে রেখে আসছেন বনকর্মীরা। যার গন্ধে ক্যামেরার আসেপাশে চলে আসবে বাঘ। সুন্দরবনে ক্যামেরা বসানো খুবই ঝুঁকিপূর্ণ বলে জানাচ্ছেন বনকর্মীরা। ক্যামেরা বসাতে গিয়ে যে কোনও সময় বাঘের হামলার মুখে পড়ার সম্ভাবনা থাকে। বাঘের ক্ষিপ্রতার সামনে অনেক সময় হার মেনে যায় আগ্নেয়াস্ত্রও।

প্রতি চার বছর অন্তর গোটা দেশজুড়ে হয় বাঘসুমারি। শেষ বাঘসুমারি হয়েছিল ২০১৭-১৮ সালে। বনাধিকারিকদের ধারণা, এবারের সুমারিতে বাঘের সংখ্যা বাড়বে। গতবার সুন্দরবনে ৯৬টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার তা ১০০ ছাড়াবে বলে অনুমান। সূত্র : হিন্দুস্তান টাইমস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে বাঘশুমারি শুরু করল ভারত

আপডেট টাইম : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১