ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গতকাল শুক্রবার এমনটি জানানো হয়েছে। তবে এই ধরনে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জন্য যেন সব দেশ প্রস্তুত থাকে।
যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ওমিক্রনে আক্রান্ত রোগী সবচেয়ে বেশি পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে পাঁচ বছরের কম শিশুদের মধ্যেও ওমিক্রন শনাক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৩০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ওমিক্রন সংক্রমণের ক্ষমতা জানতে আরও দুই সপ্তাহের মতো সময়ের প্রয়োজন।
এ নিয়ে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন, ওমিক্রন নিয়ে সবার যা জানা প্রয়োজন তার উত্তর আমরা পেতে যাচ্ছি।
এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হবে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। গতকাল শুক্রবার আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা বলেন, এই নতুন ধরনের আগমনের আগেও অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। একটি অতি সংক্রামক ধরন আত্মবিশ্বাসকে নষ্ট করতে পারে।
দক্ষিণ আফ্রিকার একটি গবেষণা দেখা গেছে করোনার ডেলটা অথবা বেটা ধরনের চেয়ে ওমিক্রনের পুনঃ সংক্রমিত করার ক্ষমতা তিনগুণ বেশি। গত ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকা প্রথম ওমিক্রন ধরনের কথা জানায়। রেড ক্রসের প্রধান ফ্রান্সেসকা রোকা বলেছেন, ওমিক্রনের উত্থানই বিশ্বের টিকার অসম বণ্টনের প্রমাণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট

আপডেট টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১