ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ওমিক্রনের সংক্রমণ পরিস্থিতি জানতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা জুড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নয়া রূপ ‘ওমিক্রন’ (ভাইরাস বিজ্ঞানের পরিভাষায় বি.১.১.৫২৯)। বৃহস্পতিবার সেখানে নতুন সংক্রমিতের সংখ্যা বেড়েছে প্রায় ১১,৫০০। নতুন সংক্রমিতদের বড় অংশই গাউতেং প্রদেশের।
এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে দক্ষিণ আফ্রিকার ওই প্রদেশে ওমিক্রন সংক্রমণের পর্যবেক্ষণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। হু-র আফ্রিকার দায়িত্বপ্রাপ্ত আপৎকালীন আঞ্চলিক অধিকর্তা সালাম গুয়েইয়ে বলেছেন, ‘‘আমরা নজরদারি ও সমন্বয়ের কাজে সহযোগিতার জন্য একটি দল গাউতেং প্রদেশে পাঠিয়েছি। ইতিমধ্যেই আমরা সেখানে জিন সিকোয়েন্সিং-এর মাধ্যমে নয়া রূপটি চিহ্নিতকরণের কাজ শুরু করেছি।’’
দক্ষিণ আফ্রিকার তরফে ওমিক্রন রূপের সংক্রমণের বিষয়ে প্রথম হু-কে রিপোর্ট করা হয়েছিল গত ২৪ নভেম্বর। কিন্তু সাম্প্রতিক তদন্তে জানা গিয়েছে, তার কিছু দিন আগেই বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছিল স্ট্রেনটি। ‘ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ (ইসিডিসি) বৃহস্পতিবার দাবি করেছে, আফ্রিকা মহাদেশের বোতসোয়ানায় প্রথম ওমিক্রন চিহ্নিত হয়েছিল ১১ নভেম্বর। এখন তা ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ আফ্রিকা স্পষ্ট করে জানাতে পারেনি, তাদের দেশে কবে প্রথম ধরা পড়ে ওই নয়া রূপ। নভেম্বরের শুরু থেকে তারা রোগীদের মধ্যে ভিন্ন উপসর্গ লক্ষ্য করে। করোনা পরীক্ষাতেও ভাইরাসের এস-জিনের অনুপস্থিতি চোখে পড়ে সে দেশের বিজ্ঞানীদের। তার পরে অনুসন্ধান চালিয়ে জানা যায়, করোনাভাইরাসের নতুন রূপের আবির্ভাবের কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ওমিক্রনের সংক্রমণ পরিস্থিতি জানতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

আপডেট টাইম : ১১:৪০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১