ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আফ্রিকার ৭ দেশে থেকে এলে নিজ খরচে কোয়ারেন্টিন বাধ্যতামূলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ওমিক্রন ঠেকাতে আফ্রিকা ফেরতদের নিজ খরছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার ৭টি দেশ হলো- বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো। এসব দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টিন করতে হবে। যা কার্যকর হবে ৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ১২টা থেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আফ্রিকা ফেরতদের দেশের উদ্দেশ্যে রওনার আগেই হোটেল বুকিং করতে হবে। আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করানো হবে। কোনোটির ফলাফল পজিটিভ আসলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

বাংলাদেশে প্রবেশ করা যে কোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।

উল্লেখ্য, করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্কে বিশ্ব। ধরনটি এরই মধ্যে অন্তত ২৫টি দেশে শনাক্ত হয়েছে। ভারতেও ভাইরাসটির নতুন এই ধরন শনাক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আফ্রিকার ৭ দেশে থেকে এলে নিজ খরচে কোয়ারেন্টিন বাধ্যতামূলক

আপডেট টাইম : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১