ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বিশ্ববাজারে তেলের দাম এখনও উঠানামা করছে: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম কমলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও উঠানামা করছে। আগের দিন ২০ ডলার কমে তো পরের দিন ২ ডলার বাড়ে। যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে, তখন আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।

আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও দাম কমানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে দাম কমানোর প্রস্তাব পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্য সমর্থন করে অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী যে কথা বলেছেন, সেটি আমারও বক্তব্য।

গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন তেলের দাম কমানোর দাবি জানিয়েছে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বিশ্ববাজারে তেলের দাম এখনও উঠানামা করছে: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১