ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ওমিক্রন রোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর গত এক মাসে দেশটি থেকে ২৪০ প্রবাসী দেশে ফিরেছেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব শান্তি সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে যাত্রী আসা বন্ধ করে দিয়েছি। আগে যারা এসেছে তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। আমরা আফ্রিকা দূতাবাসে বার্তা পাঠিয়েছি। এতে সেখানে যারা আছেন তাদের দেশে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তিনি আরো বলেন, ওই দেশের লোক আসে না। আসে তো আমাদের লোক। আমাদের লোকদের প্রতি আমরা কিছুটা সংবেদনশীল থাকব। তবুও আমরা বলেছি, কিছুদিন পরে আসেন।

এদিকে ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছেন। তবে তাদের অধিকাংশের খোঁজ পাওয়া যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ওমিক্রন রোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১