ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে – শিল্পমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে। গত এক দশক ধরে প্রতিবছর প্রায় ৭% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এমনকি বিশ্বব্যাপী করোনা মহামারির কঠিন সময়ও বাংলাদেশ ২০২০ সালে ৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪% হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। বর্তমানে বাংলাদেশের জিডিপির ৩০% এরও অধিক আসছে শিল্পখাত থেকে।

শিল্পমন্ত্রী গতকাল জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) এর ১৯তম সধারণ সম্মেলনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে এসব কথা বলেন। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনিডোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন। প্রায় ১৭০টি সদস্য দেশের মন্ত্রিবর্গ, প্রতিনিধিবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ইউনিডোর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিউনেশিয়ার Mohamed Mazhhani কে শিল্প মন্ত্রী অভিনন্দন জানান।

অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শিল্পায়নে ইউনিডোর কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়ান্টের কারণে বিশেষত স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের গতিশীলতা কমে গেছে। এ বিষয়গুলো থেকে উত্তরণে ইউনিডোর সহযোগিতা বেশি প্রয়োজন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, টেকসই শিল্পায়ন, হাইটেক পার্ক স্থাপন, রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সাধন করছে। ‘ডিজিটাল বাংলাদেশ’কর্মসূচি বাস্তবায়ন করছে; যা জাতীয় ও স্থানীয় পর্যায়ে দ্রুত গতি লাভ করেছে।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে – শিল্পমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১