ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

নির্বাচন কমিশনারদের পদত্যাগ করা উচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৩৬২ বার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় নিয়ে নির্বাচন কমিশনারদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। একইভাবে প্রহসনের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রত্যাখ্যান করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ আয়োজিত ‘দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে তথাকথিত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের’ দাবিতে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

সহিংসতায় প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারকে দায়ী করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদসহ সব কমিশনারকে বিচারের মুখোমুখি করতে হবে।’

বিএনপির উদ্দেশে মোয়াজ্জেম বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপির অংশগ্রহণ করা উচিত হয়নি। কারচুপি হবে, সেটা তো আমরা আগেই জানতাম। বিএনপির উচিত হবে পরবর্তী ইউনিয়ন নির্বাচনগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা।’

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন শাহ মোয়াজ্জেম।

সংগঠনের সভাপতি চৌধুরী রাজীব হাসান রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের সদস্য সচিব শহিদুন্নবী ডাবলু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

নির্বাচন কমিশনারদের পদত্যাগ করা উচিত

আপডেট টাইম : ১২:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬