ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এ কেমন নির্বাচন কমিশন : সুরঞ্জিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬
  • ৫৬৭ বার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বের সবচেয়ে শক্তিধর নির্বাচন কমিশন। এ কমিশন ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারে, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারে।

তিনি বলেন, যে কারো চাকরি খেতে পারে। কিন্তু এ কেমন কমিশন লড়েও না, চড়েও না। আগায়ও না আবার পিছায়ও হয় না। একটা কিছু ক, গোলাপি একটা কিছু ক। আপনাদের তো কিছু একটা

বলতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকালও ৯ জন মারা গেল। এখানে তুমি-আমি চক্ষু বুজে রাখতে পারি না। এর মধ্যে যখন সংখ্যালঘু সমপ্রদায়ের লোকদেরও আত্মাহুতি দিতে হচ্ছে, এদের তো রক্ষা করতে পারে না নির্বাচন কমিশন। এ রকম নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে তো আমরা আসি নাই।

নির্বাচনী সহিংসতার বিচার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সুরঞ্জিত বলেন, এতগুলো মানুষ মারা গেল। এটা যদি থাকত যে বিচার হয়। বিচার করেন না, বিচার করার জায়গায় কথা বলেন না। বলার সাহস রাখেন না। অন্যভাবে বলার চেষ্টা করেন যে, এটা করায় ঠিক হইছে। এই হাইব্রিড যারা বইসা থাকেন, আমি তো দেখি। এগুলা কমাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এ কেমন নির্বাচন কমিশন : সুরঞ্জিত

আপডেট টাইম : ১১:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬