ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পশ্চিমাদের বাস্তবায়ন করতে হবে: এরদোগান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরে এসে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।

তিনি সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ‘ইকো’র ১৫তম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। খবর দ্যা হুরিয়াতের।

এরদোগান বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা না হলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তিনি ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও আহ্বান জানান।

এর আগে সোমবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমান অচলাবস্থার জন্য দায়ী দেশ হিসেবে আমেরিকাকে ইরানের ওপর অযথা চাপ প্রয়োগের নীতি পরিহার করতে হবে এবং এটিতে স্বাক্ষরকারী অন্য দেশকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

পাঁচ মাস বিরতির পর ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এ আলোচনা শুরু করতে যাচ্ছে।

ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পশ্চিমাদের বাস্তবায়ন করতে হবে: এরদোগান

আপডেট টাইম : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১