ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাংলাদেশের নারীরা বিশ্বে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন -পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়,
আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রেও নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের জন্য সুনাম
বয়ে আনছেন। তিনি বলেন, দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান
রাখছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের
যোগ্যতার প্রমাণ দিচ্ছেন–যা অত্যন্ত আশাব্যঞ্জক।
গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে নেপালে লবুচে পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী
জয়নাব বিনতে হোসেন শান্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে
পররাষ্ট্রমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন। ড. মোমেন ফুল দিয়ে জয়নাবকে
শুভেচ্ছা জানান। এসময় জয়নাব লবুচে পর্বতশৃঙ্গে ওড়ানো বাংলাদেশের পতাকাটি
পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন।
পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, লবুচে পর্বতারোহীদের তালিকায় বাংলাদেশের প্রথম
নারীর নাম লেখানোর এই গৌরবময় দৃষ্টান্ত বাংলাদেশের সকল নারীকে প্রেরণা যোগাবে। তিনি
আগামীতে জয়নাবের আরো সাফল্য প্রত্যাশা করেন এবং বাংলাদেশের সুনাম ও মর্যাদা
বৃদ্ধির যেকোনো প্রচেষ্টায় তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় লবুচে পর্বত
অভিযানের স্পন্সর নাসির মিল্কি (সৌরভ) উপস্থিত ছিলেন।
গত ১ নভেম্বর বাংলাদেশি প্রথম নারী হিসেবে জয়নাব বিনতে হোসেন শান্তু নেপালের ৬
হাজার ১১৯ মিটার উচ্চতার ‘লবুচে’ পর্বত জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাংলাদেশের নারীরা বিশ্বে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন -পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১