ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঘোষণা হবে পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তফসিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে। এদিকে শনিবার ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি।

রোববার নির্বাচনে সহিংসতা এড়াতে এবার আগাম সতর্কতায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, “আগামী নির্বাচনে সহিংসতা রোধে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছি। অনেকে গ্রেপ্তার হয়েছে। আরও অনেককে গ্রেপ্তারের তৎপরতা চলছে। এলাকার মস্তান, যারা বিশৃঙ্খলা করতে পারে তাদের আগাম গ্রেপ্তারের জন্য নির্দেশনা দিয়েছি।”

ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ)  জানান, তৃতীয় ধাপের এক হাজার ইউপিতে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৬৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২, সাধারণ আসনের সদস্য ৩৩৭ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ ধাপে সারাদেশে ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, শনিবার ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি। বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকের পর পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে ইসি সূত্র জানিয়েছে। বৈঠকে কয়েকটি পৌরসভার সাধারণ নির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনসহ অন্যান্য স্থানীয় নির্বাচন নিয়েও আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঘোষণা হবে পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তফসিল

আপডেট টাইম : ০৯:৪১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১