ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র সেনাবাহিনীর জেনারেল আহমেদ নাসের আল-রাইসি।

রাইসি আগামী ৪ বছর ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। তিনি আমিরাতের নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ইউএই’র কয়েকজন শীর্ষ পর্যায়ের রাজনৈতিক বন্দিদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ফ্রান্স এবং তুরস্কসহ কয়েকটি দেশে মামলা রয়েছে।

এদিকে ইন্টারপোলের মত একটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থায় আল-রাইসিকে নির্বাচিত করায় ক্ষুব্ধ মানবাধিকার সংস্থাগুলো। এমনকি ইউএই যখন সভাপতি নির্বাচনের জন্য তাকে মনোনয়ন দেয় তখনই হিউম্যান রাইটস ওয়াচসহ প্রায় ২০টি মানবাধিকার সংস্থা একটি খোলা চিঠি প্রকাশ করে এবং তাকে ইন্টারপোলের প্রধান পদে বিবেচনা না করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। যদিও রাইসি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

চলতি মাসে জার্মানির তিনজন সংসদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘রাইসিকে নিয়োগ করা হলে ইন্টারপোলের সুনাম বিনষ্ট হবে।’ কিন্তু সংযুক্ত আরব আমিরাত এই আশঙ্কা নাকচ করে বলেছে, ইউএই বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এবং সেজন্য তারা গর্বিত।

সূত্র: বিবিসি বাংলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান

আপডেট টাইম : ০৯:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১