ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

টিভির স্টিকারযুক্ত প্রাইভেটকারে ৮৭ কেজি গাঁজা, আটক ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে ৮৭ কেজি গাঁজা’সহ সাংবাদিক পরিচয়ধারী দুজন মাদক কারবারিকে আটক করেছে ভৈরব র‍্যাব।

বুধবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া সাংবাদিক পরিচয়ধারীরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কয়া এলাকার মহর আলী মুন্সির ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৭) বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ ভাড়া বাসায় বসবাস করেন। অপরজন হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর এলাকার আবুল হাশেমের ছেলে সোহান (২২), তিনিও বর্তমানে ঢাকার মিরপুরে জনতা হাউজিং ৭০৭ বস্তিতে বসবাস করেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সিলেট সীমান্তবর্তী এলাকা হতে সাংবাদিক পরিচয়ধারী কিছু ব্যক্তি চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ‘৭১ বাংলা’ টিভির স্টিকার যুক্ত প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ৮৭কেজি গাঁজা, ২ বোতল হুইস্কি ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে ও স্টিকার যুক্ত গাড়ি ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

টিভির স্টিকারযুক্ত প্রাইভেটকারে ৮৭ কেজি গাঁজা, আটক ২

আপডেট টাইম : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১