ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তুরস্কে ৪৫০ বছর আগের হাতে লেখা কুরআনের সন্ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কে ৪৫০ বছর আগের হাতে লেখা পবিত্র কুরআন শরিফের একটি কপি পাওয়া গেছে। দেশটির কারাপিনার জেলার কনিয়ায় অবস্থিত ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে এটি পাওয়া গেছে।

ডেইলি সাবাহর খবরে বলা হয়, উসমানী সুলতান দ্বিতীয় সেলিম কর্তৃক উপহার দেওয়া এই কুরআন শরিফে ১০ পারা লেখা রয়েছে। সম্প্রতি এটি প্রকাশ্যে এসেছে।

কারাপিনার মুফতি ইউনুস আয়দিন আনাদোলু এজেন্সিকে জানান, পবিত্র কুরআনের হাতে লেখা সংস্করণ আবিষ্কারের ঘটনায় তারা অত্যন্ত আনন্দিত। যে মসজিদ থেকে পবিত্র কুরআনের কপিটি পাওয়া গেছে, ঐতিহাসিক মসজিদটি উসমানী খেলাফতের দ্বিতীয় সেলিম তৈরি করেছিলেন। আমরা হাতে লেখা কুরআনের কপিটি পরীক্ষা করে দেখি, তাতে উসমানী সুলতান দ্বিতীয় সেলিম ও কারানপুরের নাম উল্লেখ আছে।

আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক মুস্তাফা আসকার বিষয়টি যাচাই-বাছাই করেন।

মুস্তাফা আসকার বলেছেন, ৪৫০ বছর আগে হাতে লেখা কুরআনের কপি খুবই গুরুত্বপূর্ণ নথি। এর পর সুলতান সেলিম মসজিদে তা প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পবিত্র কুরআন ৩০ পারা হলেও এখানে শুধু ১০ পারা পাওয়া গেছে। কুরআন শরিফটি খুবই সুন্দরভাবে লেখা রয়েছে।

প্রচ্ছদের ভেতরে ‘তালিক’ লিপিতে তুর্কি ভাষায় লেখা বাক্যের অর্থ, ‘সুলতান সেলিম হান কর্তৃক কারাপিনার শহরে উপহার হিসেবে পাঠানোর জন্য হাতে লেখা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তুরস্কে ৪৫০ বছর আগের হাতে লেখা কুরআনের সন্ধান

আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১