ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির ফলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করতে ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন অর্থায়ন কর্মসূচি হলো ইডিসিএফ।

সোমবার (২২ নভেম্বর) ঢাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত নতুন ইডিসিএফ ফ্রেমওয়ার্ক চুক্তির অধীনে বাস্তবায়িত হওয়া প্রথম ঋণ এটি। গত ২৪ অক্টোবর দুই সরকারের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

এর আগে, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ২০২০ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছিল। চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়া সরকার ৫ বছরের জন্য বাংলাদেশকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ছাড়ের ঋণ দেবে।

১০০ মিলিয়ন মার্কিন ডলারের নতুন ছাড়মূলক ঋণটি পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমকে এগিয়ে নিতে এবং মহামারিতে ক্ষতি কাটিয়ে উঠতে লড়াই করাক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের উন্নতিতে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। কোরিয়া এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে এই অর্থ দেওয়া হবে এবং এটি চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী ইডিসিএফ ঋণ প্রাপ্তির দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ। এ পর্যন্ত কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশের ২৪টি উন্নয়ন প্রকল্পে ইডিসিএফের মাধ্যমে অর্থায়ন করেছে। যার মোট পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

আপডেট টাইম : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১