ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু হবে শিগগিরই: শ্রিংলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শিগগিরই ঢাকা থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।

রোববার (২১ নভেম্বর) দার্জিলিংয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেছেন

শ্রিংলা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল পরিষেবা চালু করা হবে। শিগগিরই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগামী দিনে আরও ট্রেন করা হবে।

শ্রিংলা বলেন, ঢাকা ও শিলিগুড়ির মধ্যে সরাসরি রেল চালু হলে উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এ ছাড়া বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। তাদের যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেবে এই নতুন রুটের ট্রেন।

উল্লেখ্য, দীর্ঘ ৫৬ বছর পর চলতি বছরের ১ আগস্ট থেকে হলদিবাড়ি-চিলাহাটি রুটে মালবাহী রেল চলাচল শুরু হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট পাঁচটি রেল পরিষেবা চালু রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু হবে শিগগিরই: শ্রিংলা

আপডেট টাইম : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১