ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মেয়াদ শেষে সরতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের, বসবে প্রশাসক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মেয়াদ শেষ হলে পদ ছেড়ে সরে দাঁড়াতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের। বসানো যাবে প্রশাসক। এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, জেলা পরিষদ চেয়ারম্যানদের ৫ বছরের মেয়াদ শেষে নির্বাচন না হলে  প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে।

জেলা পরিষদের বিদ্যমান আইন অনুযায়ী, পরিষদ গঠন হওয়ার আগ পর্যন্ত সরকারের নিয়োগ পাওয়া প্রশাসক দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু পরিষদ গঠনের পর মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচিত পরিষদের প্রথম বৈঠক পর্যন্ত বিদ্যমান পরিষদকে দায়িত্ব পালন করতে হয়। আইনটি সংশোধন হওয়ায় এ সুযোগ আর থাকছে না।

বিদ্যমান জেলা পরিষদ আইনের মোট আটটি ধারায় সংশোধন আনার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জেলা পরিষদ আইনের ৩৯(১) উপধারার নিয়মানুযায়ী ‘সচিব’ পদ নামটি থাকছে না। বিদ্যমান নিয়মানুযায়ী জেলা পরিষদে উপসচিব মর্যাদার একজন প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব পদে একজন কর্মকর্তাসহ অন্যরা দায়িত্ব পালন করেন। প্রস্তাবিত সংশোধনে ‘সচিব’ পদবির পরিবর্তে ‘নির্বাহী কর্মকর্তা’ পদবির প্রস্তাব করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মেয়াদ শেষে সরতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের, বসবে প্রশাসক

আপডেট টাইম : ০৩:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১