ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

তিন দিনের সফরে মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট ঢাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট‌কে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জানা যায়, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরে দেশ‌টি‌তে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তথা শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

এছাড়া স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের মতো বিষয়গুলো আলোচনার টেবিলে স্থান পাবে।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ঢাকা সফরে দেশটির দুই জন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব রয়েছেন। ঢাকা সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ফয়সাল নাসিম।

চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। সোলিহের ঢাকা সফরের প্রায় আট মাসের মাথায় দেশটির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

তিন দিনের সফরে মালদ্বী‌পের ভাইস প্রেসি‌ডেন্ট ঢাকায়

আপডেট টাইম : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১